শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৯ জুলাই, মানতে হবে যেসব নির্দেশনা

onp24 • 06 জুলাই 2023, 08:37 রাত • 624 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৯ জুলাই, মানতে হবে যেসব নির্দেশনা

আগামী রোববার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে  খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।  রোববার সকাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।

এদিকে ডেঙ্গু নিয়ে স্কুল-কলেজের শিক্ষক-অভিভাবকরা চিন্তিত। এ অবস্থায় অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়গুলো নিয়ে তারা সচেতন আছেন।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেয় । 

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সেই ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অফিস/বিদ্যালয় খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজনন না ঘটে। এসব বিষয়ে কার্যক্রম গ্রহণসহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।