শিক্ষাপ্রতিষ্ঠান খুলা বা ছুটি বাড়ানোর বিষয়ে কী ভাবছে মন্ত্রণালয়
করোনাভাইরাস শুরু হওয়ার পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে নাকি ছুটি আরও বাড়ানো হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়।
এই পরিস্থিতির মধ্যে আগামী ৯ আগস্ট থেকে অনলাইনে এইচএসসি ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। দফায় দফায় ভর্তি প্রক্রিয়ায় আবেদন করার শেষ সময় ৮ সেপ্টেম্বর। আর ভর্তি শেষ করতে সময় লাগবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ছুটির পর পরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে খুলে দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্তে যেতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ আগস্টের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর প্রস্তাব পাঠানো বা খোলার বিষয়ে নির্দেশনা চাওয়া হবে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা না করে কোনও সিদ্ধান্তে যাবে না মন্ত্রণালয়। তাছাড়া ৬ আগস্ট আসতে এখনও বেশ কিছুদিন সময় বাকি রয়েছে। ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।