শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিক্ষা উপমন্ত্রীর বক্তব্য ঈমানদার জনতার সাথে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত

অনলাইন নিউজ পোর্টাল • 15 নভেম্বর 2020, 09:30 রাত • 217 বার পঠিত
শিক্ষা উপমন্ত্রীর বক্তব্য ঈমানদার জনতার সাথে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত

ভাস্কর্যের নামে বঙ্গবন্ধুর মূর্তি না বানানোর দাবি জানিয়ে ঈমানদার জনতার গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সাহেবের প্রতি ইঙ্গিত দিয়ে শিক্ষা উপমন্ত্রীর দেয়া বক্তব্যে দেশবাসী হতবাক হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।


আজ রোববার এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি বলেন, শিক্ষা উপ-মন্ত্রী “বাড়াবাড়ি করবেন না, ঘাড় মটকে দেবো” বলে বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন কিনা একটু খতিয়ে দেখবেন। তিনি বলেন, উপ-মন্ত্রীর ঘাড় মটকে দেবার বক্তব্য ঈমানদার জনতার সাথে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বহন করে। শহিদুল ইসলাম কবির বলেন, শিক্ষা উপ-মন্ত্রীর বক্তব্যে দেশের ঈমানদার মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি উপমন্ত্রীকে অবিলম্বে ধৃষ্টতামূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।