শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে পাকিস্তান

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2020, 04:03 দুপুর • 691 বার পঠিত
শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে পাকিস্তান

বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। কিন্তু এবার পাক-সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ধাপে ধাপে খোলার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফেডারেল শিক্ষামন্ত্রী শফকত মাহমুদ এক সংবাদ সম্মেলনে সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আসন্ন ১৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতির উন্নতি হলে সরকারের এই সিদ্ধান্তই বহাল থাকবে এবং পর্যায়ক্রমে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে।