শিবগঞ্জে : ছাগল আনতে গিয়ে নিথর হয়ে ফিরলেন গৃহবধূ
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 সেপ্টেম্বর 2022, 10:03 দুপুর
•
766 বার পঠিত
শিবগঞ্জে ছাগল আনতে গিয়ে ভয়াবহ বজ্রপাতে লালমন বেগম নামে ৩৭ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
জানা যায় ,গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুরের তাহের মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত লালমন একই এলাকার বাবলু আলীর স্ত্রী।
এদিকে ,দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজিব রাজু বলেন, সন্ধ্যায় আকাশে মেঘ দেখে বাড়ির পেছনে ছাগল আনতে যান লালমন। এ সময় ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ছাগলটিও মারা গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই আর্থিক সহায়তা দেওয়া হবে।