শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১
অনলাইন নিউজ পোর্টাল
•
24 এপ্রিল 2021, 10:06 দুপুর
•
1,397 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গত শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার দাইপুকুর ইউনিয়নের লস্করপুর গ্রামের জামে মসজিদের পূর্ব পাশে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
আটক অস্ত্র ব্যবসায়ীর নাম মো. ডালিম (৩৮)। তিনি দাইপুকুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এসময় অস্ত্র ব্যবসায়ী মো. ডালিমকে ৭.৬৫ মি.মি. দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।