শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিবগঞ্জে আগুনে পুড়ে ছাই ৪ বাড়িসহ গরু-ছাগল

অনলাইন নিউজ পোর্টাল • 14 এপ্রিল 2021, 09:28 সকাল • 235 বার পঠিত
শিবগঞ্জে আগুনে পুড়ে ছাই  ৪ বাড়িসহ গরু-ছাগল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালী  গ্রামে অগ্নিকাণ্ডে চারটি বাড়ি, তিনটি গরু ও একটি ছাগল পুড়ে  ছাই  হয়ে গেছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

  উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর কর্ণখালি এলাকায় রান্নাঘরের আগুন  থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই এলাকার সালাউদ্দিন, সুমন আহমেদ ও আলালের বাড়ি-ঘর পুড়ে যায়। সেই  সঙ্গে পুড়ে যায় গোয়ালঘরে থাকা তিনটি গরু ও একটি ছাগল।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওযার পথে কানসাটের ধোপপুকুর এলাকায় গিয়ে জানতে পারি এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরে আমরা ফিরে আসি।

এদিকে সকালে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল