শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সি-১৩০ জে বিমান দেশে পৌঁছেছে

অনলাইন নিউজ পোর্টাল • 18 সেপ্টেম্বর 2020, 09:06 সকাল • 782 বার পঠিত
সি-১৩০ জে বিমান দেশে পৌঁছেছে

যুক্তরাজ্য থেকে কেনা সি-১৩০জে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিকের সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে  বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করেছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) জানায়, এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান। যাত্রাপথে বিমানটি কায়রো (মিশর) ও মাসকাট (ওমান) এ অবতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। এরই ধারাবাহিকতায়, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক পাঁচটি সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল এ্যারোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।