শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ষষ্ঠ ‘এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল স্বপ্ন

অনলাইন নিউজ পোর্টাল • 05 জানুয়ারী 2021, 07:29 বিকাল • 237 বার পঠিত
ষষ্ঠ ‘এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল স্বপ্ন

১৪টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের শীর্ষ সুপারশপ ‘স্বপ্ন’ জিতেছে (এএমএফ) ষষ্ঠ ‘এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত।

এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ) এই অঞ্চলের মার্কেটিংয়ের শীর্ষস্থানীয় পরিচালনা কমিটি। এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনাম ও বাংলাদেশ।

সম্প্রতি এই ১৪টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে ‘এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে স্বপ্ন। জুরি সদস্যরা ২০২০ সালের নভেম্বর মাস জুড়ে সকল মনোনয়ন নিখুঁতভাবে মূল্যায়ন করেন এবং একটি কঠোর প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের বাছাই করেন।