শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সহকারী শিক্ষক নিয়োগ বাতিল: ২২তম দিনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ফেব্রুয়ারি 2025, 04:26 দুপুর • 238 বার পঠিত
সহকারী শিক্ষক নিয়োগ বাতিল: ২২তম দিনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা ২২তম দিনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা এ ঘোষণা দেন।

প্রথম ও দ্বিতীয় ধাপের প্রার্থীদের নিয়োগ দেওয়া হলেও, তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থী আদালতের আদেশে নিয়োগ হারান। অনুত্তীর্ণ প্রার্থীদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি আদালত তাদের সুপারিশ বাতিল করে। এরপর থেকেই প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


১৬ ফেব্রুয়ারি আন্দোলনকারীরা পুলিশি বাধার সম্মুখীন হন, পরদিন মহাসমাবেশের ঘোষণা দেন। লাঠিচার্জ ও জলকামানের ফলে অনেকে অসুস্থ হলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারী বলছেন, ‘সরকারের আন্তরিকতার ঘাটতির কারণে আদালতের রায় আমাদের বিপক্ষে গেছে। অতিদ্রুত রায় বাতিল করে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। 


প্রার্থীরা সরকারের প্রতি দ্রুত রায় বাতিল করে তাদের নিয়োগ কার্যকর করার আহ্বান জানিয়েছেন। তারা দাবি করেছেন, প্রথম ও দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্তরা ইতোমধ্যে শিক্ষক হিসেবে কর্মরত, অথচ তৃতীয় ধাপের প্রার্থীদের নিয়োগ রিট আবেদনের ফলে বাতিল হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার জানিয়েছেন, সরকার আইনি লড়াই চালিয়ে যাচ্ছে এবং প্রার্থীদের পক্ষে কাজ করছে।