শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সহজে যাচ্ছে না হাড়কাঁপানো শীত, থাকছে ফেব্রুয়ারিতেও

মোহাম্মদ খাইরুল আমিন • 08 জানুয়ারী 2023, 04:39 দুপুর • 282 বার পঠিত
সহজে যাচ্ছে না হাড়কাঁপানো শীত, থাকছে ফেব্রুয়ারিতেও

এ বছর শীত বেশি পড়ার কারণ হিসেবে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান ৮ ডিগ্রি সেলসিয়াসের কম থাকা; বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম; মাঝরাত থেকে দুপুর পর্যন্ত, কখনও আবার বিকেল ৩টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে দেশ; ভূপৃষ্ঠ থেকে আকাশের দিকে প্রায় ২০০ মিটারের একটি কুয়াশার স্তর থাকে। এতে সূর্যের আলো ভূপৃষ্ঠে আসতে পারছে না। ফলে ভূপৃষ্ঠ এবং এর সংলগ্ন বাতাসের উষ্ণতা বাড়তে পারেনি।

আবহাওয়া অফিস জানায়, আগামী দু-এক দিন এই শীতের অনুভূতি থাকতে পারে। দুই দিনের মধ্যে কুয়াশা কিছুটা কাটতে শুরু করবে। এতে রোদ বেড়ে তাপমাত্রা বাড়তে থাকবে। কমতে থাকবে শীতও।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক ছানাউল হক মন্ডল বলেন, ফেব্রয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শীত কমবে না।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, এবার ফেব্রুয়ারি জুড়েই শীত মৌসুম থাকতে পারে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে একটি ও ফেব্রুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।