শেয়ারবাজারে লেনদেন সাড়ে ৯টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত
আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে শেয়ারবাজারে লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত চলবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য পরিবর্তিত সময়ের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সময় পূননির্ধারণ করা হলো। আগের ব্যাংকগুলোর লেনদেনের সময়ের সাথে মিল রেখে নির্ধারণ করা হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের সময়সূচি।
জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেনদেন শেষ হবে দুপুর ১টা ৫০ মিনিটে। তবে এরপর পোস্ট ক্লোজিং হবে আরও ১০ মিনিট।
প্রসঙ্গত, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংকের লেনদেনের সময় ঠিক করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সোমবার সরকার এই সিদ্ধান্ত নেয়।