শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সেতুতে আর ১টি রোড স্ল্যাব বসলেই শতভাগ রূপ পাবে পদ্মাসেতুর সড়কপথ

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2021, 09:19 সকাল • 188 বার পঠিত
সেতুতে আর ১টি রোড স্ল্যাব বসলেই শতভাগ রূপ পাবে পদ্মাসেতুর সড়কপথ

পদ্মাসেতুর সড়কপথে সর্বশেষ স্ল্যাবটি বসানো হবে আজ সোমবার। যানবাহন চলাচলের জন্য খুলে দিতে বাকি থাকবে শুধু পিচঢালাই। আগামী এপ্রিলে পুরো কাজ শেষের আশা।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির মাঝখানে টু-এফ স্প্যানটিতে মাত্র ১টি রোডওয়ে স্ল্যাব বসে গেলেই স্বপ্নের পদ্মা সেতুর সড়ক পথ নির্মাণ শেষ হবে বলে জাানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন,মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির মাঝখানে টু-এফ স্প্যানটিতে মাত্র ৬ মিটার এলাকায় রোড স্ল্যাব বসে গেলেই স্বপ্নের পদ্মা সেতুর সড়ক পথ নির্মাণ শেষ হবে, তবে যান চলতে বাকি থাকবে কার্পেটিং। ১৮ মিটার চওড়া স্প্যানের উপর তলায় ২২ মিটার প্রস্থের চার লেনের সড়ক পথ তৈরি শেষ হলেই যান চলাচলের উপযোগী হবে পদ্মা সেতু।