শেষ দফার ভোট গ্রহণ চলছে আসামে
অনলাইন নিউজ পোর্টাল
•
06 এপ্রিল 2021, 03:57 দুপুর
•
260 বার পঠিত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফার ভোট হচ্ছে আজ মঙ্গলবার। জানা গেছে, সেখানকার ১২টি জেলার ৪০টি আসনে ভোট হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, উজানি ও মধ্য আসামে প্রথম দুই দফার ভোটেই সরকার গড়ার মতো আসন বিজেপি পেয়ে গেছে। উজানির বেশিরভাগ আসন পাচ্ছে বিজেপি জোট।
অন্যদিকে কংগ্রেস আজ দাবি করেছে, উজানি আসামে তারা অন্তত ১৭টি আসনে জিতবে। প্রচারপর্ব শেষ হওয়ার পরেও কংগ্রেস সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালিয়ে যাওয়ায় নির্বাচন কমিশনে অভিযোগ তুলেছে বিজেপি।
জানা গেছে, প্রথম দুই দফায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। গত বার তৃতীয় দফার এই ৪০টি কেন্দ্রে ভোট পড়েছিল ৮৬.৯ শতাংশ।