সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই যুবকের
মোহাম্মদ খাইরুল আমিন
•
14 ফেব্রুয়ারি 2023, 09:50 রাত
•
262 বার পঠিত
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শ্রমিক হলেন- মো. ইয়াসিন ও মো. বাদশাহ।
এদিকে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শামীম জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয়েছে