শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

সেপ্টেম্বর-অক্টোবরে ‘লং মার্চ’, নভেম্বরে মহাসমাবেশ জামায়াত জোটের

মোহাম্মদ খাইরুল আমিন • 06 আগস্ট 2026, 11:02 দুপুর • 81 বার পঠিত
সেপ্টেম্বর-অক্টোবরে ‘লং মার্চ’, নভেম্বরে মহাসমাবেশ জামায়াত জোটের

গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে ‘লং মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য।

লং মার্চ কর্মসূচি শেষে নভেম্বরে রাজধানীতে মহাসমাবেশ করবে তারা

বৃহস্পতিবার ঢাকার পুরানা পল্টনের মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও জোটের শীর্ষনেতা জামায়াতের আমির শফিকুর রহমান।

এরপর জোটের নেতারা জনদুর্ভোগ বিষয়ে তাদের ১১ দফা দাবি সরকারকে অবহিত করতে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তাদের সচিবালয়ের ফটকে আটকে দেওয়া হয়। সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে জামায়াত আমির শফিকুর রহমান অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।