শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
পর্যটন

সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন

অনলাইন নিউজ পোর্টাল • 20 অক্টোবর 2021, 09:32 সকাল • 1,120 বার পঠিত
সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ ও সবচেয়ে দক্ষিণের সীমান্ত সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে প্রশাসন এ ঘোষণা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক আটকে পড়ার ঘটনা প্রায়ই ঘটছে। তাই সার্বিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সেন্ট মার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার তারেক আহমেদ ও টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, চলতি বছরের ৩১ মার্চ থেকে দুটি নৌপথে পর্যটক পরিবহনের কাজে নিয়োজিত ১০টি জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, এখন থেকে পর্যটক পরিবহনের জন্য কোনো ধরনের অনুমতি নেই। নতুন করে অনুমতি দেওয়া হলে আবার জাহাজ চলাচলের মাধ্যমে পর্যটক পরিবহনে কোনো বাধা থাকবে না।