শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: সাখাওয়াত হোসেন

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ফেব্রুয়ারি 2025, 04:54 দুপুর • 298 বার পঠিত
সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: সাখাওয়াত হোসেন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি সেনাপ্রধান এক অনুষ্ঠানে বলেন, নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি হলে দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তিনি শান্তি ও সম্প্রীতির আহ্বান জানান।

সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, তিনি অত্যন্ত স্পষ্টবাদী ব্যক্তি এবং যা বলার তা সরাসরি বলেন। তবে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে পারবেন শুধু তিনিই।


সাখাওয়াত হোসেন আরও বলেন, সেনাপ্রধান উচ্চপদস্থ ব্যক্তি এবং তিনি বাহিনী পরিচালনা করছেন, তাই তাঁর বক্তব্যকে সম্মানের সঙ্গে বিবেচনা করা উচিত। সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে যেভাবে সম্বোধন করেছেন, সে বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের তা সেনাপ্রধানের কাছেই জানতে বলেন।