সেনাবাহিনীতে করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে চীন
অনলাইন নিউজ পোর্টাল
•
30 জুন 2020, 04:01 দুপুর
•
1,296 বার পঠিত
বিশ্ব করোনা ভাইরাসের ভ্যাকসিনের সন্ধানে ব্যস্ত। এই সময়ে চীনা সেনাবাহিনীর গবেষক দল ও একটি বায়োটেক ফার্মের যৌথ উদ্যোগে তৈরি করোনার ভ্যাকসিন বাহিনীতে ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি।
চীনা সেনাবাহিনীতে ব্যবহারের অনুমতি দেওয়া ভ্যাকসিনটি ক্যানসিনো এবং বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি যৌথভাবে তৈরি করেছে। ক্যানসিনো বায়োলজিস বলছে, চীনা সেনাবাহিনীর করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো ফল পাওয়া গেছে। এটি ২৫ জুন থেকে এক বছরের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন।
চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। আর এ রোগের ভ্যাকসিন আবিষ্কারে চীনা প্রতিষ্ঠানগুলো বেশ এগিয়ে রয়েছে।