শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শেখ পরিবারের নামে নামকরণকৃত ১২টি মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন..

মোহাম্মদ খাইরুল আমিন • 24 ফেব্রুয়ারি 2025, 10:13 রাত • 153 বার পঠিত
শেখ পরিবারের নামে নামকরণকৃত ১২টি মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন..

আওয়ামী লীগ সরকারের সময় শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা ১২টি মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।

আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে’।

পরিবর্তিত মহাসড়ক ও সেতুর নতুন নাম

মহাসড়কসমূহ:

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ → ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ → ‘বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক’
  • শেখ হাসিনা মহাসড়ক’ → ‘কাজিরটেক ব্রিজ-শরীয়তপুর মহাসড়ক’
  • শেখ হাসিনা সরণি’ → ‘বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’

সেতুসমূহ:

  • ‘ওয়াজেদ মিয়া সেতু’ → ‘কাঁচদহ সেতু’
  • ‘শেখ কামাল সেতু’ → ‘আন্দারমানিক সেতু’
  • ‘শেখ জামাল সেতু’ → ‘সোনাতলা সেতু’
  • ‘শেখ রাসেল সেতু’ → ‘খাপড়াভাঙ্গা সেতু’
  • ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’ → ‘ইন্দুরকানি সেতু’
  • ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ → ‘বেকুটিয়া সেতু’
  • ‘সুলতানা কামাল সেতু’ → ‘ডেমরা সেতু’
  • ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু’ → ‘দপদপিয়া সেতু’

নতুন নামকরণের কারণ

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থ বিবেচনায় মহাসড়ক ও সেতুগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার মনে করে, নামকরণে নিরপেক্ষতা বজায় রাখা দরকার এবং জনগণের পরিচিত নামকেই অগ্রাধিকার দেওয়া উচিত। নতুন নামকরণ অবিলম্বে কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।