শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ
আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ রোববার (১১ জুন)।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ মাস বন্দি থাকার পর জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেল থেকে মুক্তি পান ২০০৮ সালের এই দিনে ।
২০০৭ সালে ওয়ান- ইলেভেনের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর ক্ষমতা গ্রহণ করা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতিকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অবস্থায় শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি ওঠে। বিভিন্ন মহল থেকে জনগণের স্বতঃস্ফূর্ত ও বারংবার দাবি ও চাপে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
এরপর নানান কাহিনী ও তাল বাহানার পর ২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে। যদিও এই নির্বাচনগুলো নিয়ে রয়েছে অনেক আপত্তি ও বাঁধা