শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে অপেক্ষায়: রিজভী
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 ফেব্রুয়ারি 2025, 03:53 দুপুর
•
194 বার পঠিত
আজ রবিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন যে, শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওৎ পেতে আছে।
রিজভী বলেন, ‘‘শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে।’’
বিএনপির সিনিয়র এই নেতা সরকারকে সতর্ক করে বলেন, ‘‘যে গণতন্ত্রের জন্য এত জীবন গেছে, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে।’’