শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনা-রেহানা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 17 ডিসেম্বর 2024, 04:06 দুপুর • 324 বার পঠিত
শেখ হাসিনা-রেহানা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আটটি মেগা প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার দুদকের বৈঠকে পৃথক দুটি অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়, যার একটি ৫৯ হাজার কোটি টাকার এবং আরেকটি ২১ হাজার কোটি টাকার।

এর আগে, হাইকোর্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, সে বিষয়ে রুল জারি করেছিলেন।

গত রোববার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল।

৩ সেপ্টেম্বর, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ হাইকোর্টে রিট করেন, যেখানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।