সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ রোহিঙ্গার মৃত্যূ
অনলাইন নিউজ পোর্টাল
•
31 অক্টোবর 2021, 09:06 রাত
•
1,285 বার পঠিত
কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পে সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ রোহিঙ্গার মৃত্যূ হয়েছে। রোববার সকালে রোহিঙ্গা ক্যাম্পের ৮ ইস্টে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
রোহিঙ্গা ক্যাম্পের ৮ ইস্টের ক্যাম্প-ইন-চার্জ মো. আহসান হাবীব জানান, সকালে এনজিও ওয়াল্ড ভিশনের ওয়াশ ব্লকের একটি সেফটি ট্যাংক পরিস্কারের জন্য ৫-৬ জন রোহিঙ্গা সকাল থেকে কাজ শুরু করেন। এ সময় দুজন ট্যাংকের ভিতর প্রবেশ করে। সকাল ১০টার দিকে তার কোনো সাড়া না পাওয়ায় আরো এক রোহিঙ্গা ট্যাংকে প্রবেশ করে। কিছুক্ষণ পর কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয়। পরে তাদের উদ্ধার করলেও প্রথম ট্যাঙ্কে নামা দুই রোহিঙ্গার মৃত্যূ হয়।