শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে আরো দুজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ১০

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মার্চ 2022, 12:12 দুপুর • 264 বার পঠিত
শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে আরো দুজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ১০

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় তল্লাশি অভিযানের তৃতীয় দিন আজ। আর এদিন উদ্ধারকর্মীরা এক শিশুসহ আরও দুজনের লাশ উদ্ধার করেছেন। রোববার ঘটা দুর্ঘটনায় এ নিয়ে মোট দশ জনের লাশ উদ্ধার করা হলো। এর মধ্যে ৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ শাহ সিমেন্ট এলাকা থেকে ত্রিশের ঘরের এক পুরুষ এবং হরিহর এলাকা থেকে তিন-চার বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সোমবার রাতে সংশ্লিষ্টরা আরো চারজনের নিখোজ থাকার কথা জানিয়েছিলেন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার হওয়ায় নিখোজ রইলেন আর দুজন।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, মঙ্গলবারও নদীর কয়েক কিলোমিটার জায়গা জুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা। যারা নিখোজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছিলেন তাদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা শনাক্ত করলে লাশ হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো রূপসী-৯ এর ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে পৌঁছাতে পেরেছিলেন। কিন্তু নিখোজ ছিলেন কয়েকজন। তার মধ্যে ১০ জনের লাশ উদ্ধার করা হলো। কার্গো রূপসী-৯ জব্দ করেছে নৌ পুলিশ। কার্গোর মাস্টারকে আটক করা হয়েছে।