শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

শীতে স্কুল-কলেজের জন্য মাউশির ৬ নির্দেশনা

অনলাইন নিউজ পোর্টাল • 14 ডিসেম্বর 2020, 11:01 রাত • 327 বার পঠিত
শীতে স্কুল-কলেজের জন্য মাউশির ৬ নির্দেশনা

করোনাভাইরাস মহামারীর সময় শীতকালে স্কুল-কলেজের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার মাউশির আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে শীত মৌসুমে  সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে মাউশি গৃহীত পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে।

এসবের মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির  প্রচারণা কার্যক্রম, কর্মস্থলে মাস্ক ব্যবহার করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

এ ছাড়া অফিস, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অনলাইনে যোগাযোগ রক্ষা করা এবং বিশেষ প্রয়োজন ছাড়া অফিসে না গিয়ে ডাকযোগে বা অনলাইনে সেবা দিতে বলা হয়েছে।