শীতে কাঁপছে কুড়িগ্রাম, জনজীবনে ভোগান্তি
মোহাম্মদ খাইরুল আমিন
•
13 নভেম্বর 2022, 10:16 দুপুর
•
268 বার পঠিত
বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে হঠাৎ ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
আজ রোববার সকালে ঘন কুয়াশা থাকায় নৌ-চলাচল ব্যাহত হওয়াসহ মহাসড়ক ও আন্তঃউপজেলা সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহান চলাচল করেছে।
জানা যায় ঘন কুয়াশার কারণে নদ-নদীতে নৌ-যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ফলে ঘাটগুলো থেকে নির্দিষ্ট সময়ে নৌকা ছাড়তে না পারায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।
এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বলদমারা ঘাটের নৌকার মাঝি জয়নাল হাজারী জানান, হঠাৎ করেই ঘন কুয়াশা পড়ায় নৌ-চলাচল ব্যাহত হওয়া সবার সিরিয়ালের নৌকা দেরিতে ছাড়তে হয়েছে।