সীতাকুণ্ডে নিহত শ্রমিকদের পরিবার পাবে ২ লাখ
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 জুন 2022, 04:56 দুপুর
•
257 বার পঠিত
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা সহায়তা দেবে শ্রম মন্ত্রণালয়।
শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এদিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
তিনি অগ্নিদূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।