শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীতাকুণ্ডে লাইনচ্যুত মালবাহী ট্রেন

অনলাইন নিউজ পোর্টাল • 29 সেপ্টেম্বর 2021, 09:48 সকাল • 263 বার পঠিত
সীতাকুণ্ডে লাইনচ্যুত মালবাহী ট্রেন

চট্টগ্রামের সীতাকুন্ড ফৌজদারহাট রেল স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শুরু করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ফৌজদারহাট রেল স্টেশন এলাকায় চট্টগ্রাম মুখী ট্রেনটি লাইনচ্যুত হলে এতে দুটি বগি রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জানা গেছে, এদিন বেলা আনুমানিক ১১টার সময় চট্টগ্রাম মুখী একটি মালবাহী ট্রেন উপজেলার ফৌজদারহাট স্টেশন এলাকা অতিক্রম করছিল। এসময় হটাৎ বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে স্টেশনের আশপাশে থাকা সাধারণ মানুষ ও ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এতে ট্রেনের কোন যাত্রী হতাহত হননি। পরে ফৌজদাহাট স্টেশন থেকে দুর্ঘটনার খবর চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে দুপুর আড়াইটার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন এবং তারা উদ্ধার তৎপরতা শুরু করেন।