সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে জ্বলতে থাকা আগুন সর্বশেষ যা জানাগেলো?
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 জুন 2022, 09:12 রাত
•
262 বার পঠিত
সীতাকুণ্ডে ডিপোতে জ্বলতে থাকা আগুন কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা ৬টা নাগাদ আবারো বেড়ে যায় তীব্রতা। তবে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ফের নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এখনো কিছু কনটেইনারে আগুন জ্বলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে সংস্থাটির কর্মীরা বলছেন, ডিপোর ভেতরে তুলা, জুট, সুতির কাপড় রয়েছে। এ কারণে আগুনের শক্তি কমিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। একই সঙ্গে ডিপোর ভেতর ‘হাইড্রোজেন পারঅক্সাইড’র আরো একটি কনটেইনার রয়েছে। তাই এখনো ঝুঁকি কাটেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলও কাজ চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়া দগ্ধ ও আহত হয়েছেন আরো অন্তত চার শতাধিক। আহত অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।