শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীতাকুণ্ডে ফেসবুক লাইভ করতে করতে বিস্ফোরণে মৃত্যু তরুণের

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুন 2022, 03:05 দুপুর • 349 বার পঠিত
সীতাকুণ্ডে ফেসবুক লাইভ করতে করতে বিস্ফোরণে মৃত্যু তরুণের

গতকাল রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ও বিস্ফোরণের ঘটনা ফেসবুকে লাইভ করার সময় মারা গেছেন এক তরুণ। অলিউর রহমান নামের ২২ বছরের ওই তরুণ বিস্ফোরণে উড়ে যান। পরে তার লাশ মেলে হাসপাতালে। 

অলিউরের বাবা আশিক আলী জানান, আজ রোববার সকালে তার ছেলে অলিউরের লাশ পাওয়া গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। অলিউর ডিপোতে শ্রমিকের কাজ করতে বলে জানা গেছে। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। 

শনিবার রাতে যখন ডিপোতে আগুন লাগে তখন থেকে ফেসবুকে লাইভ করছিলেন অলিউর। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছিলেন। ৪০ মিনিট লাইভ চলেছে। এরপর প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। 

ডিপোতে অলিউরের সহকর্মী রুয়েলের কাছ থেকে জানা যায়, আগুন লাগার পর তারা অনেকে চলে এলেও অলিউর ফেসবুক লাইভ করার জন্য থেকে যান। পরে বিস্ফোরণে উড়ে যান।