সীতাকুণ্ড ট্র্যাজেডি : হতাহতদের জন্য ১ কোটি টাকা বরাদ্দ
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 জুন 2022, 02:53 দুপুর
•
221 বার পঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
আজ রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের দাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ দেয়া হবে।
এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এক হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ এ বরাদ্দ দেয়া হয়।