শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীতাকুণ্ড বিস্ফোরণে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 12 জুন 2022, 09:20 সকাল • 244 বার পঠিত
সীতাকুণ্ড বিস্ফোরণে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু

সীতাকুণ্ডে বিএম ডিপোর অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন গাওসুল আজম নামে আরও একজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য মৃত্যুবরণ করেছেন।

আজ (১২ জুন) রাত ৩ টা ১৫ মিনিটে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে।  

নিহতের প্রতিবেশীরা এ তথ্য নিশ্চিত করে বলেন, গভীর রাতে গাউসুল আজম মৃত্যুবরণ করেছে। আজই দাফনের জন্য তার মরদেহ গ্রামে আনা হচ্ছে।

সীতাকুণ্ড ট্র্যাজেডিতে এ নিয়ে ফায়ার সার্ভিসের মোট ১০ জন সদস্যের মৃত্যু হল।