শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীমান্তে অবৈধ যাতায়াত রোধে নেত্রকোনায় বিজিবি’র নজরদারি বৃদ্ধি

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুন 2021, 03:18 দুপুর • 688 বার পঠিত
সীমান্তে অবৈধ যাতায়াত রোধে নেত্রকোনায় বিজিবি’র নজরদারি বৃদ্ধি

করোনা সময়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ যাতায়াত প্রতিরোধে নেত্রকোনার কলমাকান্দায় বিজিবি’র নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে বুধবার বিকেলে জরুরি এক অনলাইন সভার আয়োজন করা হয়। সভায় জেলার ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি বৃদ্ধি ছাড়াও ভারত থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, প্রয়োজনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, করোনা প্রতিরোধে ব্যাপক প্রচারণা, মাইকিং, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, কঠোরভাবে স্বাস্থ্য বিধি প্রতিপালন, যানবাহনে সর্বোচ্চ স্বাস্থ্য বিধি প্রতিপালনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয় এবং করোনাভাইরাসে আক্রান্তদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা ও সেবাদাতা এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আবশ্যিকভাবে টেস্টের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।