শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সীমান্তে বর্ডার রোড বানাতে সেনা মোতায়েন করেছে নেপাল

অনলাইন নিউজ পোর্টাল • 27 জুন 2020, 04:05 দুপুর • 1,363 বার পঠিত
সীমান্তে বর্ডার রোড বানাতে সেনা মোতায়েন করেছে নেপাল

ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড় সীমান্তে বর্ডার রোড বানাতে সেনা মোতায়েন করেছে নেপাল। দারচুলা-তিনকার মধ্যকার ওই সড়কটি মহাকালী করিডর নামেও পরিচিত। নেপালিদের ভারতের সড়কের ওপর নির্ভরতা কমাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

যাতযাতের সড়ক না থাকায় ওই এলাকার গ্রামীবাসীদের ভারতের সড়ক ব্যবহার করতে হয়। একবার এ সড়কটি হয়ে গেলে নেপালের সাধারণ মানুষের ভারতের ওপর নির্ভরতা কেবল কমবে তা নয়, দেশটির আর্মড-পুলিশও এলাকাটিতে বর্ডার পোস্ট বসাতে পারবে। অন্যদিকে তিনকারের কাছেই চায়না বর্ডারেও গমনাগমন সহজতর হবে সড়কটির কাজ সম্পন্ন হলে। এছাড়া পিলগ্রিম ও কৈলাস মানস সরোবরে যেতেও ট্যুরিস্টদের জন্য সহজ হবে।

অগ্রাধিকারভিত্তিতে সড়ক তৈরি করছে নেপালি আর্মি। কয়েকমাস আগেই ১৩৪ কিলোমিটার সড়কটি তৈরি করতে আর্মি নিয়োজিত করেছে নেপাল সরকার।