শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

শীঘ্রই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2021, 07:58 বিকাল • 290 বার পঠিত
শীঘ্রই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

দেশে করোনা সংক্রমণের হার ক্রমশ কমছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার ( ২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘স্মরণে শ্রদ্ধায়-৭৫’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ধাপে ধাপে।

শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে সংক্রমণের হার কমছে। এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি অব্যাহত থাকলে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। তবে ধাপে ধাপে খুলবো। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনও দেশের তুলনায় বেশি। কারণ করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব গুরুত্বপূর্ণ।