শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সড়কে ভূমিষ্ট হওয়া সেই শিশুকে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 19 জুলাই 2022, 06:37 বিকাল • 363 বার পঠিত
সড়কে ভূমিষ্ট হওয়া সেই শিশুকে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

সড়ক দুর্ঘটনার সময় জন্ম নেয়া শিশুর জন্য ক্ষতিপূরণ ও লালনপালনসহ তার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রাথমিকভাবে ৫ লাখ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবার সেই সঙ্গে শিশুটিকে দেখাশোনার জন্য কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
 
আজ মঙ্গলবার বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নির্ধারণে ট্রাস্টি বোর্ডকে এই ৫ লাখ টাকা দিতে বলা হয়েছে। পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটিকে ৩ মাসের মধ্যে শিশুর কল্যাণে করণীয় সম্পর্কে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ১৮ জুলাই ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাম করানোর জন্য গ্রাম থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় গিয়েছিলেন জাহাঙ্গীর আলম। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় তিনি, তার স্ত্রী রত্না বেগম (২৬) ও মেয়ে সানজিদা (৩) তিনজনই নিহত হন। মৃত্যুর আগমুহূর্তে অন্তঃসত্ত্বা মা সড়কেই মেয়ে নবজাতকের জন্ম দেন।