শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সচিবালয়ে গ্যাস পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ড, দ্রুত নির্বাপন

মোহাম্মদ খাইরুল আমিন • 30 ডিসেম্বর 2021, 05:08 বিকাল • 289 বার পঠিত
সচিবালয়ে গ্যাস পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ড, দ্রুত নির্বাপন

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের ক্লিনিক ভবনের পেছনে গণমাধ্যমকেন্দ্রের সামনে সচিবালয়ের উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেষে আগুন জ্বলতে দেখেন কয়েকজন সাংবাদিক। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে সেখানকার কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।  

এদিকে সচিবালয় ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে দ্রুত আগুন নেভানো হয়। এরপর মাটি খুঁড়ে দেখা যায়, গ্যাস পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। মাত্রা অল্প হলেও সেখানে আগুন লাগে।  

তবে এ বিষয়ে সচিবালয়ের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, গ্যাস পাইপ লিকেজ হয়ে আগুন লেগেছিল। আপাতত আমরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে দিয়েছি। গ্যাস লাইনও বন্ধ করা হয়েছে। এখন আর কোনো ঝুঁকি নেই। তিতাসের কর্মীদের ডাকা হয়েছে। তারা এলে পাইপের লিকেজ মেরামত করা হবে বলে জানান তিনি।