সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দিতে নির্দেশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 সেপ্টেম্বর 2024, 06:14 বিকাল
•
340 বার পঠিত
সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (০১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ নির্দেশনা দেন।
সিনিয়র সচিব বলেন, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী ১ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়।