সব পজিটিভ সিদ্ধান্তকে জামায়াত স্বাগত জানাবে : ডাঃ তাহের
বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডা. আবদুল্লা মোহাম্মদ তাহের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পর বলেন, আমরা জাতীয় ঐকমত্য কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি। সব পজিটিভ সিদ্ধান্তকে জামায়াত স্বাগত জানাবে। তিনি আরও জানান, সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থাপনার পর যথাশীঘ্রই নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানিয়েছে।
বৈঠকে খসড়া আলোচনা করা হয়েছে বলে জানান তাহের, এ বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই একটি বইয়ের মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে ঐকমত্য কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে জামায়াত তাদের মূল প্রতিক্রিয়া প্রকাশ করবে।
নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি, প্রথমে সংস্কার বিষয়গুলো আসুক। আমরা ঐকমত্য হই, এরপর নির্বাচনের বিষয় আসবে। প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণের দিকে নজর দেওয়া হচ্ছে।