শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা: ডিএমপি কমিশনার

মোহাম্মদ খাইরুল আমিন • 08 মার্চ 2022, 08:06 রাত • 223 বার পঠিত
সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা: ডিএমপি কমিশনার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, খেলাধুলা, রাজনীতির ময়দান কিংবা অর্থনীতি সব সেক্টরে নারীরা এখন এগিয়ে যাচ্ছে। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক আলোচনা সভায় কমিশনার মোহা. শফিকুল ইসলাম এমন মন্তব্য করেছেন। সভায় নারী পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভার শুরুতে নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, দেশের সমৃদ্ধি ও উন্নতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী যে কাজ করছেন তা কল্পনাতীত। দেশের বিচারালয় থেকে সচিবালয়, রাজনীতি কিংবা খেলার মাঠ কোথাও এখন নারীরা পিছিয়ে নেই।

পুলিশে নারী নেতৃত্ব ও তাদের কর্মঘণ্টার প্রশংসা করে কমিশনার বলেন, আমাদের নারী পুলিশ সুপারগণ এখন কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্র থেকে কখন বাসায় ফিরবো তা যেমন আমি জানিনা, ঠিক তেমনি আমাদের নারী সহকর্মীরাও বাসায় ফেরার সময় জানেন না। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।