শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সব ধরণের সুবিধা বাড়বে মোংলা বন্দরে, কমবে খরচ

মোহাম্মদ খাইরুল আমিন • 03 সেপ্টেম্বর 2022, 12:29 দুপুর • 251 বার পঠিত
সব ধরণের সুবিধা বাড়বে মোংলা বন্দরে, কমবে খরচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বন্দর মোংলা পোর্টে পণ্য দ্রুত ওঠানামাসহ সব ধরনের সুবিধা বাড়তে যাচ্ছে। এছাড়া পোর্টের সক্ষমতা বাড়াতে চলছে আপগ্রেডেশনের কাজ। ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ প্রকল্পের আওতায় ২০২৪ সালের মধ্যে এসব উন্নয়নের কাজ শেষ হওয়ার  কথা।
মোংলা বন্দর ঘুরে এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজ শেষ হলে বাড়বে পোর্টের সক্ষমতা। কমবে খরচ।

জানা যায় ,বাংলাদেশ সরকার ও ভারতের এলওসি-৩-এর অর্থায়নে চলছে এই কাজ। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১৪ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্পের কাজ শেষে হলে মোংলা বন্দরের রাজস্ব বছরে প্রায় ১৫০ কোটি টাকা বেড়ে যাবে। আর কাস্টমস এবং অন্যান্য সংস্থার রাজস্ব বাড়বে বছরে প্রায় ৩০০০ কোটি টাকা।

এদিকে ,সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে দুটি কন্টেইনার টার্মিনাল (২২০০ মিটার), কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড (৯৪ হাজার বর্গ মিটার), সিকিউরিটি সিস্টেমসহ সংরক্ষিত এলাকা সম্প্রসারণ (তিন কিলোমিটার), সার্ভিস ভেসেল জেটি (২২ হাজার বর্গমিটার), আটটি জলযান সংগ্রহ, বন্দর আবাসিক কমপ্লেক্স এবং কমিউনিটি সুবিধাসম্পন্ন ১৩ তলা ভবন, বন্দর ভবন সম্প্রসারণ কাজ।

 যেসব সক্ষমতা বাড়বে
বছরে বাড়তি প্রায় ১৮০টি জাহাজ হ্যান্ডেল করা যাবে। জাহাজের টার্ম অ্যারাউন্ড টাইম হ্রাস পাবে। পোর্টের সংরক্ষিত এলাকা বাড়বে। আরও ১৫ মিলিয়ন মেট্রিক টন মালামাল হ্যান্ডেলিং করা যাবে। চার লাখ টিইইউএস (টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে। বাড়বে ১০ হাজার গাড়ি হ্যান্ডেলিং করার সক্ষমতা।

সাড়ে ছয় শতাধিক কর্মকর্তা-কর্মচারীর আবাসন সুবিধা তৈরি হবে। মেরিন ও মেকানিক্যাল মেরামত সুবিধাও বাড়বে।