শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সব বিশ্ববিদ্যালয় চলতি মাসেই খুলে দেওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন নিউজ পোর্টাল • 04 অক্টোবর 2021, 04:37 দুপুর • 218 বার পঠিত
সব বিশ্ববিদ্যালয় চলতি মাসেই খুলে দেওয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

দেশের সব বিশ্ববিদ্যালয় চলতি মাসের মধ্যেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এদিন মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে সে বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে। আশা প্রকাশ করছি, এ মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।