শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শায়েখ মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

অনলাইন নিউজ পোর্টাল • 03 সেপ্টেম্বর 2021, 04:31 দুপুর • 243 বার পঠিত
শায়েখ মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

আলোচিত ঘটনায় গ্রেফতার হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়। 
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সোনাডাঙ্গা থানার মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ  আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। সকালে পুলিশ হেফাজতে তাকে খুলনা জেলা কারাগারে নেয়া হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মামুনুল হকের হাজতি নম্বর- ৭৬৬/২১।