শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাভারে চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 02:48 দুপুর • 630 বার পঠিত
সাভারে  চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগ

আশুলিয়ায় দাবিকৃত ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা একটি পাঁচতলা ভবনের গেট ও দেয়াল ভেঙে এক ফুট জমি দখল করে দেয়াল নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 আশুলিয়ার নরসিংহপুর  হামীমের তিন নম্বর গেট এলাকার আবুল বাশারের কাছ থেকে প্রায় ২০ বছর আগে ৭ শতাংশ জমি কিনে পাঁচতলা ভবন করেছেন তিনি।

পাশেই রয়েছে আবুল বাশারের জমি। তিনি প্রায় ৬ মাস আগে দাবি করেন, মঞ্জু মিয়া ভবনের মধ্যে তার এক ফুট জায়গা রয়েছে। এলাকার সালিশবৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এক ফুট জমির দাম দিতে সম্মত হন মঞ্জু মিয়া।

এ ঘটনা এলাকার শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার আবুল কালাম আজাদ জানতে পেরে আবুল বাশারকে বেশি টাকা পাইয়ে দেওয়ার কথা বলে একটি নামে মাত্র বায়নানামা দলিল করেন। এর পরই ওই এক ফুট জমির জন্য ছয় লাখ টাকা দাবি করেন সন্ত্রাসী আবুল কালাম আজাদ।

এ টাকা দিতে অস্বীকার করায় মঙ্গলবার ৫০-৬০ জন সন্ত্রাসী নিয়ে মঞ্জুর বাড়িতে হামলা করে পাঁচতলা ভবনের নিচতলার দেয়াল ভেঙে নতুন বাউন্ডারি করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি লিখত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় আবুল কালাম আজাদ পুলিশকে জানান, ওই জমি তিনি পাবেন, তাই দখল করে বাউন্ডারি দিয়েছেন।

পুলিশ ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করতে বললে তিনি জানান, পাঁচতলা ভবনের দেয়াল ভেঙে সরাতে হবে। নইলে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে।

স্থানী আওয়ামী লীগের নেতারা জানান, বিএনপির ওই নেতা কিশোর গ্যাং দিয়ে এলাকায় সন্ত্রাসীর রাজত্ব কায়েম করছে।

গত শবেবরাতের রাতে স্থানীয় মেম্বার আবু সামা মৃধাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আবুল কালামের কিশোর গ্যাং সন্ত্রাসীরা।

এ ঘটনায় আশুলিয়া থানায় আবুল কালাম আজাদসহ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একটি অভিযোগ করেন আবু সামা মৃধা। মেম্বারকে গুলি করার ঘটনার তদন্ত এখনও চলছে।