শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাভারে আওয়ামী লীগ নেতা সাদেক ভূঁইয়া গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 07 অক্টোবর 2024, 03:13 দুপুর • 181 বার পঠিত
সাভারে আওয়ামী লীগ নেতা সাদেক ভূঁইয়া গ্রেফতার

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহতসহ  একাধিক হত্যা মামলার পলাতক আসামী সাদেক ভুঁইয়া (৬০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত  সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামী সাদেক ভুঁইয়া'কে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ আরও জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ৫ আগস্ট সাদেক ভুঁইয়া'র নেতৃত্বে আশুলিয়া থানা এলাকায় নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। উক্ত ঘটনায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়ের পর হতে সাদেক ভুঁইয়া ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও র‌্যাব জানায়।