শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাতক্ষীরায় পাওনাদারের এক ঘুষিতে প্রাণ গেল দেনাদারের!

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুলাই 2021, 11:10 দুপুর • 244 বার পঠিত
সাতক্ষীরায় পাওনাদারের এক ঘুষিতে প্রাণ গেল দেনাদারের!

বুধবার দিবা গত রাতে সাতক্ষীরার কলারোয়ায় পাওনা টাকা নিয়ে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের এক ঘুষিতে রেজাউল ইসলাম শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের ওফাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওফাপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে।

ওই এলাকার স্থানীয়রা জানায়, ওফাপুর গ্রামের মাজেদ ঢালীর একই গ্রমের রেজাউল শেখের নিকট ১২ শ' টাকা পাওনা ছিল। বুধবার রাতে এই বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মাজেদ ও তার ছেলে উজ্জ্বলসহ কয়েকজন রেজাউল ইসলামের উপর হামলা করে। এ সময় উজ্ঝলের এক ঘুষিতে ঘটনাস্থলেই রেজাউল মারা যায়। বিষয়টি নিশ্চীত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।