শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাতক্ষীরায় দেড় কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 06 ফেব্রুয়ারি 2023, 07:10 বিকাল • 261 বার পঠিত
সাতক্ষীরায় দেড় কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরায়  দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস সোনার বারসহ মো. মিঠু নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত সোনার মূল্য এক কোটি ৫৩ লাখ টাকা।

জানা যায় আজ সোমবার দুপুরে সাতক্ষীরার বাঁকাল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. মিঠু সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকাত আলীর ছেলে।

পুলিশ সুপার সজীব খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাঁকাল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিঠুকে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের তলায় তল্লাশি চালিয়ে ১৮ পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন দুই কেজি ১০০ গ্রাম (১৮০ ভরি)। এর মূল্য এক কোটি ৫৩ লাখ টাকা।

আটককৃত চোরাকারবারিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।