সাতক্ষীরা সীমান্তে আরো ৩ জন আটক
অনলাইন নিউজ পোর্টাল
•
11 জুন 2021, 04:27 দুপুর
•
852 বার পঠিত
সাতক্ষীরা সীমান্তে আরো তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এনিয়ে সীমান্তে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জন। এর মধ্যে তিনজন মানব পাচারকারী ও একজন ভারতীয় নাগরিক রয়েছে।
সর্বশেষ আটক তিনজন হলেন, খুলনার কয়রা উপজেলার পাটনীখালি গ্রামের মহাদেব মন্ডলের ছেলে ক্ষীতিশ মন্ডল (৩৫), তার স্ত্রী মুক্তা মন্ডল (২৬) ও শিশু কন্যা প্রেমা মন্ডল (১০)। বৃহস্পতিবার দিবাগত রাতে এরা ভারত থেকে অবৈধপথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় ভোমরা ক্যাম্পের বিজিবি টহলদলের হাতে আটক হয়। আটক তিনজনকে সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।