শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সার্ভার জটিলতায় মিলছে না জন্মসনদ, বিপাকে ভুকছে অভিভাবক

অনলাইন নিউজ পোর্টাল • 05 জানুয়ারী 2021, 06:38 বিকাল • 211 বার পঠিত
সার্ভার জটিলতায় মিলছে না জন্মসনদ, বিপাকে ভুকছে অভিভাবক

ময়মনসিংহের হালুয়াঘাটে জন্মসনদের সার্ভার জটিলতায় আটকে আছে উপবৃত্তি কার্যক্রম। শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেও জন্মসনদ বাধ্যতামূলক থাকায় সেখানেও অভিবাবকদের পড়তে হচ্ছে বিপাকে।

হালুয়াঘাট শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২০ সালের উপবৃত্তির কার্যক্রম রুপালী ব্যাংকের শিওর ক্যাশ থেকে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন 'নগদ'-এর মাধ্যমে প্রদান করা হবে। শিওর ক্যাশ পোর্টালে জন্মসনদ বাধ্যতামূলক ছিল না। কিন্তু নগদ পোর্টালে জন্মসনদ বাধ্যতামূলক করা হয়েছে। সার্ভার জটিলতায় জন্মসনদ প্রদান কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে উপবৃত্তির তথ্য সঠিক সময়ে জমা দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।